ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ব্যতিক্রমধর্মী আয়োজন হিসেবে নির্বাচনী মেহেদী উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, এই মেহেদী উৎসব নারী-পুরুষ, তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষ অংশগ্রহণ করবেন। নির্বাচনী পরিবেশকে উৎসবমুখর করা এবং সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।
উৎসবে মেহেদী পরানোসহ নানা আয়োজন থাকবে। পাশাপাশি নির্বাচনে অংশগ্রহণ, ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব ও গণতান্ত্রিক চর্চা নিয়ে আড্ডা অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই আয়োজনের মাধ্যমে সকল শ্রেণি-পেশার মানুষের নির্বাচনী অংশগ্রহণ ও আগ্রহ আরও বৃদ্ধি পাবে।
এম.এম
মন্তব্য করুন: