[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩

গৌড়ের নতুন সভাপতি তাজকিরুল, সাধারণ সম্পাদক আকতারুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ২২:২৩

ফাইল ছবি

ঢাকায় অধ্যয়নরত চাঁপাইনবাবগঞ্জের শিক্ষার্থীদের সংগঠন ‘গৌড়’— ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চাঁপাইনবাবগঞ্জ-এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ তাজকিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ আকতারুল ইসলাম।

সভাপতি নির্বাচিত তাজকিরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-তে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল থেকে অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

অন্যদিকে, সাধারণ সম্পাদক নির্বাচিত আকতারুল ইসলাম ইতিহাস বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী।

নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর