[email protected] মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
২৩ চৈত্র ১৪৩২

রাবিতে জুলাই সনদ বাস্তবায়নে ছাত্রসমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আবু বকর সৈকত

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ২০:২৮

ছবি- আলোকিত গৌড়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে( রাবি)শাখা বাংলাদেশ ছাত্রপক্ষের (এবি পার্টি) উদ্যোগে জুলাই সনদ বাস্তবায়নে ছাত্রসমাজের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা, সাম্য ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এ সভায় এবি পার্টির ছাত্রনেতারা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন।

সোমবার (৬ই এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি লাউঞ্জ (কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায়) এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ফুয়াদ। সভাপতিত্ব করবেন বাংলাদেশ ছাত্রপক্ষ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোহাম্মদ গোলাম মোস্তফা। সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ মুনাওয়ার সিফাত ভূঞা।

বাংলাদেশ ছাত্রপক্ষ (এবি পার্টির)রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, দীর্ঘ ১৭ বছরের দমন-পীড়ন, বৈষম্য ও কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ ঘটে ২০২৪ সালের জুলাই আন্দোলনের মাধ্যমে। এই আন্দোলন শুধু একটি রাজনৈতিক পরিবর্তনের সূচনা নয়; বরং এটি ছিল মানুষের মৌলিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়বিচারের দাবিতে এক ঐতিহাসিক জাগরণ।

তিনি আরও বলেন, কিন্তু পরিতাপের বিষয়, যে আন্দোলনের চেতনা ও ত্যাগের ভিত্তিতে বর্তমান সরকারের প্রতিষ্ঠা, সেই জুলাইয়ের মূল আদর্শই আজ প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে। ধীরে ধীরে আমরা আবারও হারাতে বসেছি আমাদের বাকস্বাধীনতা। যে কণ্ঠ একসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল, সেই কণ্ঠকেই আজ নীরব করার চেষ্টা চলছে।

সভার প্রধান অতিথি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ব্যারিস্টার ফুয়াদ বলেন, ২৪ তরুণরা সিদ্ধান্ত নিয়েছে না বাংলাদেশে হাসিনা থাকবে না নো ইটস নো বাটস শেষ তাই না তোমরা সিদ্ধান্ত নিছো হাসিনা থাকতে পারবে না খালাস। সেই সিদ্ধান্তের পরে কি হইছে কোটা বিরোধী আন্দোলন এক দফায় চলে গেছে। আমাদের তরুণদের রক্তাক্ত করা হইছে সো আর কোন দাবি দাওয়াই নাই চাকরি পাই না পাই কোটায় থাকুক না থাকুক শেষ। চাকরি আর করব না হাসিনা থাকতে পারব না।

তিনি আর ও বলেন, তোমরা সিদ্ধান্ত নিয়েছো তাই চলে গেছে তো তোমাদের শক্তিটার উপরে তোমাদের এই ভরসাটা রাখা দরকার নিজেরা কানেক্টেড থাকা জরুরী। বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে জুলাই সনদের প্রশ্নে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয় স্বার্থের প্রশ্নে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।

প্রসঙ্গত, এই আলোচনা সভায় অর্ধ-শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর