ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান, যা একটি দেশের জন্ম দিয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম।
বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালি শেষে তিনি এ মন্তব্য করেন।
উপাচার্য বলেন, দেশের ইতিহাস ও জাতি গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান অনন্য। এ বিশ্ববিদ্যালয়কে বিশ্বের প্রথম সারির উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, দেশ পরিচালনা ও রাষ্ট্র বিনির্মাণে নেতৃত্বদানকারী ব্যক্তিদের বড় একটি অংশই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেও এ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা সাফল্যের সঙ্গে অবদান রেখে চলেছেন।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর সবচেয়ে বড় অর্জন হলো, এখন ক্যাম্পাসে সব ছাত্রসংগঠন সমানভাবে কাজ করার সুযোগ পাচ্ছে। ক্যাম্পাসে নৈরাজ্য ও সন্ত্রাসবাদ অনেকটাই শূন্যের কোঠায় নেমে এসেছে।’
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের গৌরবময় পথচলা উদযাপন করা হয়।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: