রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র গণমঞ্চের ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসিম সরকার ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন শরীফুল ইসলাম।
গত সোমবার ( ২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ছাত্র গণমঞ্চের এক বিশেষ সভায় ৯ সদস্যের এই আহ্বায়ক কমিটি পুনরায় দায়িত্ব গ্রহণ করেন।
সভায় ছাত্র আন্দোলন বেগবান করার লক্ষ্যে সংগঠনকে গতিশীল-শক্তিশালী করার পদক্ষেপ হিসেবে রাবির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। ৯ সদস্যের আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণ করেছেন নাসিম সরকার এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শরিফুল ইসলাম। কমিটিতে আরো দায়িত্ব নিয়েছেন যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ, কোষাধক্ষ ও দপ্তর সচিব মুশফিকুর রহমান, শিক্ষা সচিব ওয়াসিম ইসলাম, যুগ্ম শিক্ষা সচিব বিপ্লব রায় এবং সদস্য পারভেজ ইমাম, আলী হায়দার ও মুবাশ্বির মুহিত।
উল্লেখ্য, দায়িত্ব গ্রহণ করে কমিটির সদস্যবৃন্দ শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামসহ বিপ্লবী ছাত্র আন্দোলন গড়ে তুলতে দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেছেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: