[email protected] সোমবার, ৫ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩

ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্বের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত

এম. হাসান

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ২০:১২

ছবি-আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে একাদশ ও স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) দুপুরে কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।

এসময় নূরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘আমাদের সবসময়ই শেখানো হয় একাত্তরের চেতনা। এই চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন তৈরি করে রাখা হয়েছে। জাতি যেন সামনে এগিয়ে যেতে না পারে, সে জন্য পেছন থেকে টেনে ধরার চেষ্টা চলছে।’


তিনি আরও বলেন, ‘আমি এ দেশে জন্মগ্রহণ করেছি, এ দেশের আলো-বাতাসে বেড়ে উঠেছি। আমি ট্যাক্স দিই, দেশ ও জাতিকে নিয়ে ভাবি। দুর্নীতি করি না, মানুষের সম্পদ লুটপাট করি না, চাঁদাবাজি-টেন্ডারবাজি করি না। তারপরও আমাকে রাজাকার বলা হয়।’ জাতিকে বিভক্ত না করে সামনে এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।


চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহা. আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহ হোসাইন আহমদ মেহেদী, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মেহেদুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক শামীম আহমেদ, রাজশাহী মহানগর শাখার সভাপতি ইমরান নাজির এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. তরিকুল ইসলামসহ ছাত্রশিবির ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর