[email protected] শনিবার, ১৫ আগস্ট ২০২৬
৩১ শ্রাবণ ১৪৩৩

ডেভিল হান্টে গোমস্তাপুরে সাবেক ছাত্রলীগ নেতা আটক

মোঃ দুলাল হোসাঈন

প্রকাশিত: ৬ মার্চ ২০২৫, ২২:০৭
আপডেট: ০৬ মার্চ ২০২৫ ২২:০৩

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাওসার আহমেদ সাগরকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ থেকে তাঁকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইসউদ্দিন জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। সেগুলোতে তাকে গ্ৰেপ্তার করা হয়েছে।

আগামীকাল শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর