[email protected] শনিবার, ১৫ আগস্ট ২০২৬
৩১ শ্রাবণ ১৪৩৩

চাঁন্দলাই যুব সমাজের আয়োজনে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

এম. হাসান

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৫, ২০:১৭

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪ নং ওয়ার্ডের চাঁন্দলাই যুব সমাজের আয়োজনে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার রাতে চাঁন্দলাই মিরের বাগান মাঠে নবাবগঞ্জ সুইমিং ক্লাবের সহ-সভাপতি মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে খেলার উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক টি ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন চাঁন্দলাই গ্ৰামের কৃতি সন্তান ইসলামী ব্যাংক পিএলসি হেড অফিসের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুল মালেক, সিটি প্রেস ক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সাধারণ সম্পাদক মোঃ মেহেদি হাসান।

এ সময় মোঃ কামাল উদ্দিন, মোঃ আলাউদ্দিন, মোঃ মতিউর রহমান , মোঃ দুলাল আলী, মোঃ মুকুল বিশ্বাসসহ চাঁন্দলাই গ্ৰামের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় চাঁন্দলাই ড্রিমার্স কে পরাজিত করে চাঁন্দলাই টাইগার জয়লাভ করে। নাইট ক্রিকেট টুর্নামেন্টে মোট ১০টি দল খেলায় অংশগ্রহণ করবেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর