[email protected] রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
৩ ফাল্গুন ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে মোবাইল চার্জার বিস্ফোরণে চারটি বাড়িতে আগুন, ক্ষতি ৯ লাখ টাকা

মোঃ সুহাস উদ্দিন

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৯

মোবাইল চার্জার বিস্ফোরণে চারটি বাড়িতে আগুন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পোলাডাঙ্গা গ্রামে মোবাইল চার্জার বিস্ফোরণের অগ্নিকাণ্ডে চারটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের মো: জিয়াউর রহমানের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ঘরের ভেতর ছড়িয়ে পড়ে এবং দ্রুত পাশের মোসা: তারা বেগম, মো: তরিকুল ইসলাম ও মোসা: চান্দু বেগমের বাড়িতে পৌঁছে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা ছড়িয়ে পড়ে।

 

খবর পেয়ে ভোলাহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

ভোলাহাট ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার কৃষ্ণ প্রসাদ তলাপাত্র বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা মোবাইল চার্জার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

অগ্নিকাণ্ডে চারটি পরিবারের আসবাবপত্র, খাদ্যশস্য ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। আলমারিতে রাখা নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা আগুনে নষ্ট হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা। তাদের হিসাব অনুযায়ী মোট ক্ষতির পরিমাণ প্রায় ৯ লাখ টাকা।

এম.এম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর