২০২৬ সেশনের জন্য চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার নতুন কমিটি গঠন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত সদস্য সমাবেশে এ কমিটি গঠন করা হয়।
সভাপতি নির্বাচনের জন্য সদস্যদের প্রত্যক্ষ ভোট গ্রহণ করা হয়। কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন হয়। এতে সর্বাধিক ভোট পেয়ে মো. ইউসুফ আল গালিব সভাপতি নির্বাচিত হন। তিনি এর আগে শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পরবর্তীতে সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মো. ইউসুফ আল গালিব শাখা সেক্রেটারি হিসেবে মো. আব্দুর রহমানকে মনোনীত করেন। আব্দুর রহমান পূর্বে শাখার অর্থ সম্পাদক ছিলেন।
পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শেষ হয়।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: