[email protected] শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
৭ ফাল্গুন ১৪৩২

নবাবগঞ্জ সরকারি কলেজে রমাদানব্যাপী ফ্রি কুরআন শেখার আয়োজন

মোঃ মিজানুর রহমান

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৭
আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০২

ছবি: সংগৃহীত

পবিত্র মাহে রমাদান উপলক্ষে উন্মুক্ত ও বিনামূল্যে কুরআন তা’লিম কোর্সের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রমাদানের প্রথম দিন থেকে প্রতিদিন বাদ যোহর নবাবগঞ্জ সরকারি কলেজ মসজিদে কোরআন শিক্ষার ক্লাস অনুষ্ঠিত হবে। এতে কুরআনুল কারীম শুদ্ধ তিলাওয়াত, প্রয়োজনীয় তাজবীদ শিক্ষা এবং আয়াতের অর্থসহ ব্যাখ্যা শেখানো হবে।

আয়োজকরা আরও জানান, কোর্সে অংশগ্রহণকারীদের জন্য অর্থসহ কুরআন শরীফ প্রদান করা হবে এবং বিশেষ উপহারের ব্যবস্থাও থাকবে।

কলেজ শিক্ষার্থীদের পাশাপাশি বাইরের আগ্রহী যেকোনো বয়সের মানুষ এ কোর্সে অংশ নিতে পারবেন। কলেজ শাখার নেতৃবৃন্দ বলেন, রমাদানের তাৎপর্য সামনে রেখে তরুণদের কুরআনমুখী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর