[email protected] রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩

গোমস্তাপুরে বিড়ি খাওয়া নিয়ে বাগবিতণ্ডা যুবককে কুপিয়ে জখম

মোঃ মিজানুর রহমান

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০১

প্রতিকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কাটাকাটির এক পর্যায়ে যুবককে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। আহত যুবক ইমন রেজা (২৫) উপজেলার রাজারামপুর গ্রামের রকিবুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে গোমস্তাপুর ইউনিয়নের বেগমনগর এলাকায় আম বাগানে বিড়ি খাওয়াকে কেন্দ্র করে বাগানের মালিক আব্দুল মান্নানের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ইমনকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করা হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। উন্নত চিকিৎসার জন্য স্থানীয় চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বিষয়টি নিয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর