চাঁপাইনবাবগঞ্জে সুধীজনদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) শহরের শহীদ সাটু হল অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো: নূরুল ইসলাম বুলবুল।
সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ আব্দুল আলিমের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সাবেক মেয়র নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, জেলা জামায়াতের আমীর আবু জার গিফারী, সেক্রেটারি আবু বকর, নায়েবে আমীর ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমানসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: