[email protected] বৃহঃস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
১৪ ফাল্গুন ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১০০ বোতল এসকাফ ডিএক্সসহ আটক ১

মোঃ মিজানুর রহমান

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৫

ছবি: সংগৃহীত

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ ডিএক্স (Eskuf DX) সিরাপসহ একজনকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে তেলকুপি বিওপি থেকে একটি টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৭৯/৫-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামে এ অভিযান চালানো হয়।

 
অভিযানকালে মো. সাকিবুল হাসান (১৯) নামে এক যুবককে ১০০ বোতল এসকাফ ডিএক্স সিরাপ ও একটি মোবাইল ফোনসহ আটক করা হয়। তিনি জমিনপুর গ্রামের বাসিন্দা। এ সময় আরও তিনজন পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানায় বিজিবি।
 
বিজিবি জানায়, আটক ব্যক্তি ও পলাতকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
 
বর্ডার গার্ড বাংলাদেশ-এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 
উল্লেখ্য, গত তিন মাসে ৫৯ বিজিবি সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে ৮ জন আসামিকে আটকসহ মোট ৩ হাজার ২০০ বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বলে জানানো হয়।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর