চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর জেলা পশ্চিম শাখার ২০২৬ সেশনের নতুন নেতৃত্ব (কমিটি) গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর শিবগঞ্জ উপজেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ মো. আবু মুসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর শাখার সভাপতি ইমরান নাজির।
আবু মুসা সভা পরিচালনা করেন এবং নবনির্বাচিত নেতৃত্বের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, ইসলামী আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা এবং সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নতুন কমিটিকে সংগঠনের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় ২০২৬ সেশনের জন্য জেলা পশ্চিম শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মো. মামুন হাসান নির্বাচিত এবং সেক্রেটারি হিসেবে মো. শহিদুল্লাহ মনোনীত হন।
নবনির্বাচিত নেতৃত্ব সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক বিকাশে ভূমিকা রাখা এবং সমাজসেবামূলক কার্যক্রম সম্প্রসারণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: