[email protected] বৃহঃস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
১৪ ফাল্গুন ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ সদরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ মিজানুর রহমান

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৬
আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০২

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।

সভায় উপস্থিত ছিলেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছা. শারমিন আক্তার, উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের আজাহারুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ পরিদর্শক মো. রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, চুরি-ডাকাতি প্রতিরোধ, যানজট নিরসন, বাজার তদারকি এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, অগ্রগতি ও সমস্যার চিত্র তুলে ধরেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। তিনি উপজেলার সার্বিক নিরাপত্তা জোরদারে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর