[email protected] শনিবার, ৭ মার্চ ২০২৬
২৩ ফাল্গুন ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে এনডিএফের উদ্যোগে নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের সম্মানে ইফতার ও সংবর্ধনা

এম. হাসান

প্রকাশিত: ৬ মার্চ ২০২৬, ২১:০৭

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জে ৪৮তম বিসিএসে নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের সম্মানে ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বিকেল ৫টায় শহরের উদয়ন মোড়ে অবস্থিত আলাউদ্দীন চাইনিজ ফাস্ট ফুড এন্ড রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

অনুষ্ঠানে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি ডা. এ. কে মহিউদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি ডা: আব্দুস সামাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ডা. কাজী মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এ. কে. এম শাহাব উদ্দিন, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চাঁপাইনবাবগঞ্জ জেলার আহ্বায়ক ডা. ময়েজ উদ্দিন।

আরো উপস্থিত ছিলেন, ডা. মূর্শেদ জামান মিঞা, ডা. আল মামুন, ডা. মাহফুজ রায়হান, ডা.ইসরাফিল হক, ডা.ইসমাইল হোসেন এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন চিকিৎসক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মো. ওমর ফারুক।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর