চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন-এর মহিপুরে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সেবাই স্বপ্ন ফাউন্ডেশন (সেসফা)।
মঙ্গলবার (১০ মার্চ) মহিপুর ডিগ্রি কলেজ হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মো. মাইনুল ইসলাম বাচ্চু। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোস্তাকিম ও সহ-সভাপতি মো. ইউসুফ আলী। উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক মো. আব্দুল কাদের ও চিকিৎসক মো. এমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. গোলাম জাকারিয়া।
২০২০ সালে প্রতিষ্ঠিত এই সেবামূলক সংগঠনটি তাদের সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে প্রতিবছরের মতো এবারও ইফতার মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে প্রায় ৩০০ রোজাদারসহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা বলেন, আর্তমানবতার সেবায় ‘সেসফা’ যেভাবে কাজ করে যাচ্ছে, আগামীতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে তারা বদ্ধপরিকর।
এ সময় সমাজের সব স্তরের সচ্ছল ব্যক্তিদের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। বিশেষ করে প্রবাসী, চাকরিজীবী ও ব্যবসায়ীদের মানবিক সহায়তায় এগিয়ে আসার জন্য উৎসাহিত করা হয়।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: