চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার ২৩ রমজান গোমস্তাপুর উপজেলার সাবেক সফল চেয়ারম্যান আশরাফ হোসেন আলিমের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত এতে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সদস্য সচিব এ্যাড, নুরুল ইসলাম সেন্টু, রহনপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, রহনপুর পৌর আহবায়ক এনায়েত করিম তোকি, সাবেক যুব নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদ আলী।
নাচোল ও ভোলাহাট উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের ,বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী,ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়। ইফতারের পূর্বে মরহুম সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: