[email protected] সোমবার, ১৬ মার্চ ২০২৬
২ চৈত্র ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ফয়সাল আহমেদ

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ১৭:২৫

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় অসহায়, দুস্থ ও অতি দরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে হয়েছে।

রোববার (১৬ মার্চ) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল।

এ কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডে কার্ড বিতরণের মাধ্যমে মোট ৪২২৫টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল প্রদান করা হবে। এতে মোট ৪২.২৫০ মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে।

পৌরসভার ব্যবস্থাপনায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে ঈদকে সামনে রেখে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ঈদ উপলক্ষে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে এই ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম ১৬ ও ১৭ মার্চ দুইদিনব্যাপী চলবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর