চাঁপাইনবাবগঞ্জে দুই হাজার অসহায়, দরিদ্র ও খেটে-খাওয়া দিনমজুর শ্রেণীর পরিবারের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল।
সোমবার (১৬ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
এদিন বেলা সাড়ে ১১টার দিকে ফুঁলকুড়ি স্কুল মাঠে প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে প্রত্যেককে এক হাজার টাকা করে নগদ অর্থ দেওয়া হয়। পরে দুপুরে নিউ মার্কেট এলাকা ও শাহনেয়ামতুল্লাহ কলেজ মাঠে প্রায় ১ হাজার ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় এমপি নুরুল ইসলাম বুলবুল বলেন, দলমত নির্বিশেষে সমাজের প্রকৃত অসহায়, দরিদ্র ও খেটে-খাওয়া দিনমজুর শ্রেণীর মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগে এসব ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের সকল শ্রেণী-পেশার মানুষের মাঝে ছড়িয়ে পড়ে-সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এইসময় উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র মো: নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাও: আবুজার গিফারী, পৌরসভা আমীর হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম প্রমূখ।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: