[email protected] সোমবার, ১৬ মার্চ ২০২৬
২ চৈত্র ১৪৩২

আসাদ-আকলিমা ইয়াতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এম. হাসান

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ১৯:১৭

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জে পবিত্র রমজান মাস উপলক্ষে ইয়াতিম, শুভাকাঙ্ক্ষী ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ মার্চ) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার একটি মসজিদে আসাদ-আকলিমা ইয়াতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মাওলানা আব্দুল মুকিম জিহাদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, আতিক অটো রাইস মিলের চেয়ারম্যান আলহাজ মফিজ উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাওলানা আবু জার গিফারী, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর ও পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

ইফতার মাহফিলে বক্তারা ইয়াতিমদের প্রতি সমাজের দায়িত্ব, পবিত্র রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর