[email protected] বুধবার, ১৮ মার্চ ২০২৬
৪ চৈত্র ১৪৩২

রহনপুরে জামায়াতের মেয়র প্রার্থী তরিকুল ইসলাম বকুলের ঈদ বস্ত্র (লুঙ্গি) উপহার প্রদান

মোঃ দুলাল হোসাঈন

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১৬:৪৭

ছবিঃ আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে দুস্থ অসহায় শ্রমিকদের মাঝে ঈদ বস্ত্র হিসেবে লুঙ্গি উপহার প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রহনপুর পৌরসভার মেয়র প্রার্থী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল।

বুধবার (১৮ মার্চ) রহনপুর পৌর এলাকার বড় বাজার ভিশন স্কুলে সাধারণ শ্রমিকদের মাঝে এই ঈদ বস্ত্র উপহার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রহনপুর পৌরসভার সভাপতি মোঃ বাদল আলী, সেক্রেটারি শহিদুল ইসলাম এবং অর্থ সম্পাদক মোঃ দুলাল হোসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন শ্রমিক নেতা সহ জনসাধারণ।

এতে প্রায় ৩০ জনকে উপহার হিসেবে লুঙ্গি প্রদান করা হয়।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর