চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০ টার দিকে ভোলাহাট মোহবুল্লাহ মহা বিদ্যালয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর ড. মু. মিজানুর রহমানের মাধ্যমে গরিব, অসহায় ও দুস্থ মানুষ ১০৮ জনকে শাড়ি ও ৭২ জনকে দুই হাজার করে টাকা বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তবে সংসদ সদস্য মিজানুর রহমান বলেন, নির্বাচনের আগে বলেছিলাম ‘আমি প্রার্থী হয়েছিলাম জামায়াতে ইসলামী থেকে কিন্তু যদি নির্বাচিত হতে পারি তাহলে সকল মানুষের জন্য কাজ করবো।’ আপনাদের অধিকারের একটি পয়সাও আমার পকেটে নিবো না। আপনাদের জন্য কোনো বরাদ্দ আসলে আপনারাই পাবেন। আমরা কেউ অবৈধভাবে ভোগ করবো না। যারা সহযোগীতা পাওয়ার প্রকৃত হকদার তাদেরকে বাছাই করে এখানে নিয়ে এসেছি। এর পরবর্তিতে আরো যত অনুদান আসবে দুস্থ মানুষ যারা পাওয়ার হকদার তাদের কাছে পৌচ্ছে দেওয়ার ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমীর মাও. শামসুজামান আলকেসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তৌহিদুর রহমান, অর্থ সম্পাদক ক্বারী মাও. মো. আলাউদ্দিন, ভোলাহাট থানা সাব-ইন্সপেক্টর (এসআই) আব্দুল কামাল, চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখা ছাত্রশিবিরের সাভাপতি মো. আব্দুল্লাহ, এনসিপি নেত্রী তোবিয়াতুন শিল্পীসহ অন্যরা।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: