[email protected] বৃহঃস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
৫ চৈত্র ১৪৩২

উপর রাজারামপুর জি.এইচ.এম ছাত্র সংসদের ইফতার মাহফিল ও হাফেজদের মিলনমেলা অনুষ্ঠিত

এম. হাসান

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১৬:২২

ছবিঃ আলোকিত গৌড়

উপর রাজারামপুরে জি.এইচ.এম. ছাত্র সংসদের উদ্যোগে ইফতার মাহফিল ও হাফেজদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে উপর রাজারামপুর গোরস্থান ও হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ আবু হুরায়রা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হাফেজ মাওলানা মুহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আলহাজ্ব হাফেজ মো. মুরসালিন।

বক্তারা বলেন, হাফেজদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বিস্তৃত হবে এবং দেশব্যাপী ছড়িয়ে পড়বে, যা হাফেজদের মধ্যে একটি শক্তিশালী ভ্রাতৃত্ববন্ধন গড়ে তুলতে সহায়ক হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ আহমাদুর রহমান। আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয় এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর