[email protected] শুক্রবার, ২০ মার্চ ২০২৬
৫ চৈত্র ১৪৩২

চাটাইডুবী তরুণ যুব সংঘের আয়োজনে ঐতিহাসিক ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ২১:৫৬

ছবিঃ আলোকিত গৌড়

পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাটাইডুবী তরুণ যুব সংঘের উদ্যোগে ১৫ বছরের ঐতিহাসিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এবার প্রায় ১ হাজার রোজাদারের জন্য ইফতারের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি স্থানীয়ভাবে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়। বিকেল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইফতার মাহফিলে অংশগ্রহণ করতে সমবেত হন।

আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও সকলের অংশগ্রহণে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও তরুণরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর