পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ব্যতিক্রমধর্মী আয়োজন হিসেবে মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, এই মেহেদী উৎসবে বিভিন্ন বয়সের নারীরা অংশগ্রহণ করেছেন। ঈদুল ফিতরের পরিবেশকে আরো উৎসবমুখর করা এবং সাধারণ মানুষের মধ্যে ঈদের আমেজ বারানোর লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।
উৎসবে সকলের হাতে পছন্দের ফুল,পাতা, ঈদ মোবারক সহ নানা ধরনের অংকন করা হয়। পাশাপাশি ঈদকে আরো উৎসবমুখর করার জন্য অনেকে পরিবারের সদস্যদের নিয়ে আড্ডা অনুষ্ঠিত হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই আয়োজনের মাধ্যমে সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে আলাদা আনন্দ নিয়ে আসবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: