[email protected] বুধবার, ২৫ মার্চ ২০২৬
১০ চৈত্র ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে কলেজ ছাত্রের মৃত্যু

এম. হাসান

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ২১:০৫

প্রতিকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দারিয়াপুরে মহানন্দা নদীতে গোসল করতে নেমে মাহিনুজ্জামান (১৭) নামে এক কলেজ ছাত্র পানিতে ডুবে মারা যায়।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মহানন্দা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে অসাবধানতাবশত পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরবর্তীতে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে অভিযান জোরদার করে। দীর্ঘ সময় অনুসন্ধানের পর বিকাল সাড়ে ৪টার দিকে মহানন্দা নদী থেকে মাহিনুজ্জামানের মরদেহ উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাহিন ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন এবং বাড়ির পাশে নদীতে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন।
মৃত মাহিনুজ্জামান পৌর এলাকার দারিয়াপুর-স্কুলপাড়ার বাসিন্দা রোকোনুজ্জামান রোকনের ছেলে এবং রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি সাবেক ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মটন মিয়ার নাতি।
উদ্ধার শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর