[email protected] বুধবার, ১ এপ্রিল ২০২৬
১৭ চৈত্র ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়কের নিকট এনডিএফের পক্ষ থেকে হাম রোগীদের জন্য ২ হাজার ভিটামিন ‘এ’ ক্যাপসুল হস্তান্তর

এম. হাসান

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ১২:১৫

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জে হাম রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা সহায়তায় ২ হাজার ভিটামিন ‘এ’ ক্যাপসুল হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মশিউর রহমানের কাছে এসব ক্যাপসুল তুলে দেন এনডিএফের জেলা সভাপতি ডা. এ.কে.এম মহিউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন এনডিএফের জেলা সদস্য সচিব ও জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদ এবং জেলা হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মাহফুজ রায়হান।

এনডিএফের জেলা সভাপতি ডা. এ.কে.এম মহিউদ্দিন বলেন, জেলায় বর্তমানে হাম রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আক্রান্ত শিশুদের চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে এনডিএফের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

জেলা হাসপাতাল কর্তৃপক্ষ এনডিএফের এ মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় জেলা হাসপাতালে প্রতিদিন বিপুল সংখ্যক শিশু চিকিৎসা নিতে আসছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর