[email protected] সোমবার, ৬ এপ্রিল ২০২৬
২২ চৈত্র ১৪৩২

ভোলাহাটে বন্দি থাকা পরিবারকে উন্মুক্ত করেছে উপজেলা প্রশাসন

মোঃ সুহাস উদ্দিন

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ২০:৪৩

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ঝাউবনা গ্রামের একটি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করায় উন্মুক্ত করেছে উপজেলা প্রশাসন।

৫ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ জানতে পারেন উপজেলার ভোলাহাট সদর ইউনিয়নের ঝাউবনা গ্রামের মৃত আব্দুল জলির শেখের কৃষক মোঃ গোলাম মোস্তফা অন্তঃসত্ত্বা মেয়ে ও শিশুসহ ৫ জন সদস্য নিয়ে বসবাস করে সরকারি রাস্তা ব্যবহার করে আসছেন পূর্ব পুরুষের আমল থেকে। কিন্তু সম্প্রতি পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী মো. জমির আলীগং গত ৩১ মার্চ উসকানিমূলক কথাবার্তা বলেন এবং রাস্তা দিয়ে চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দেন।

এ ঘটনায় গোলাম মোস্তফা ভোলাহাট থানায় প্রতিকার চেয়ে ১ এপ্রিল অভিযোগ করেন। অভিযোগের পরদিন ২ এপ্রিল প্রতিপক্ষ টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। ফলে পরিবারের সদস্যরা স্বাভাবিক চলাচল থেকে বঞ্চিত হয়ে কার্যত গৃহবন্দি হয়ে পড়েন।

বিষয়টি অবগত হওয়ার‌ পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ তাৎক্ষণিক সহকারী কমিশনার(ভূমি) মোঃ সানাউল মোর্শেদকে ৫ এপ্রিল রবিবার দুপুরে সরজমিনে উপস্থিত হয়ে বেড়া তুলে বন্দি পরিবারের চলাচলের জন্য সরকারি রাস্তাটি অবমুক্ত করেন।

এঘটনায় ভুক্তভোগী পরিবারের গোলাম মোস্তফা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমার মত একটি গরিব ও অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমি খুব খুশী হয়েছি। তিনি বলেন, আল্লাহর তরফ থেকে একজন ভালো মানুষ পাঠিয়ে আমাকে মুক্ত করেছেন। তিনি রাস্তাটি অবমুক্ত হওয়ায় আবেগপ্রবণ হয়ে পড়েন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর