[email protected] মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
২৪ চৈত্র ১৪৩২

উপর রাজারামপুরে হজ্জযাত্রী বিদায় ও সবক প্রদান অনুষ্ঠিত

এম. হাসান

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ১৯:৫০

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের উপর রাজারামপুর গোরস্থান ও হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে হজ্জযাত্রীদের বিদায় ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল ২০২৬) এশার নামাজের পর আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, পেশ ইমাম, টাউন জামে মসজিদ। সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি আ.কা.ম শামসুদ্দিন শরীফ মিয়া। এছাড়াও মাদ্রাসার মুহতামিমসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, হজ শুধু একটি ইবাদত নয়; এটি আত্মশুদ্ধি, ত্যাগ ও ধৈর্যের এক মহান শিক্ষা। পবিত্র এ সফর শেষে হাজীগণ সমাজে নৈতিকতা, সততা ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।

বিদায়ী হাজীদের উদ্দেশ্যে বক্তারা পবিত্র মক্কা ও মদিনায় অবস্থানকালে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ দোয়ার আহ্বান জানান। পাশাপাশি সকলকে ইসলামের সঠিক পথে চলার তাগিদ দেওয়া হয়।

এ সময় বক্তারা কুরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, একজন মুসলমানের জীবনে কুরআন শিক্ষা মৌলিক ভিত্তি হিসেবে কাজ করে। শিশুদের ছোটবেলা থেকেই কুরআনের সঙ্গে সম্পৃক্ত করা হলে তারা নৈতিক ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে সবক প্রদান করা হয় এবং তাদের কুরআনের আলোকে জীবন গড়ার আহ্বান জানিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর