মালদ্বীপে সাফ অনুর্ধ-২০ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিযন বাংলাদেশ দলের অন্যতম সদস্য ইউসুফ আলীকে গণসংবর্ধনা দিয়েছে উপজেলা ক্রীড়া সংস্থা।
বুধবার (৮ মার্চ ) বিকেলে উপজেলা প্রশাসনের সহযোগিতায় রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)জাকির মুন্সি।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক কৃতি ফুটবলার এনামুল হক, বাফুফের অনুর্ধ-১৯ দলের কোচ আব্দুর রাজ্জাক, গোমস্তাপুর থানার ওসি নুরে আলম, সংবর্ধিত ফুটবলার ইউসুফ আলীর পিতা গোলাম মূর্তজা,রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রভাষক আতিকুর রহমানসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।এরআগে রহনপুর পৌরসভার পক্ষ থেকে মোটর শোভাযাত্রা নিয়ে পৌর এলাকা প্রদক্ষিন করা হয়। প্রসঙ্গত:সাফ জয়ের পর সোমবার বিকেলে বিমান যোগে রাজশাহী এসে পৌঁছে। সেখানে তাঁকে স্বাগত জানান তার বন্ধু ও পরিবারের লোকজন।রাতে সে তার জন্মস্থান রহনপুর পৌর এলাকার কলেজ পাড়ায় এসে পৌঁছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: