[email protected] বৃহঃস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
২৫ চৈত্র ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে ইটবোঝাই ট্রলি উল্টে নিহত ১, আহত ১

এম. হাসান

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ২১:২০

প্রতিকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে ইটবোঝাই ট্রলি উল্টে আব্দুস সামাদ নামে এক ট্রলি চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ছোটভাই।

বুধবার (৮ এপ্রিল) সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের হরিনগর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইটবোঝাই ট্রলি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে শিবগঞ্জ আসছিলেন আবদুস সামাদ। এ সময় হরিনগর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি উল্টে ঘটনাস্থলেই মারা যান তিনি। গুরুতর আহত হন তার ছোট ভাই সারোয়ার হোসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক ডিকে তনয় কুমার জানান, নিহতের মরদেহ স্থানীয়দের সাথে উদ্ধার করেছে পুলিশ। এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর