[email protected] শনিবার, ১১ এপ্রিল ২০২৬
২৭ চৈত্র ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে শুরু হচ্ছে হাফেজ শিক্ষকদের ইসলাহী প্রশিক্ষণ

মোঃ মিজানুর রহমান

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ০৭:২৫

সংগৃহিত ছবি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় হাফেজ শিক্ষকদের জন্য তিন দিনব্যাপী ইসলাহী প্রশিক্ষণ কর্মশালা শুরু হতে যাচ্ছে।

হামিলে কুরআন আদর্শ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণটি আগামী ১৮, ১৯ ও ২০ এপ্রিল (শনিবার, রোববার ও সোমবার) সদর উপজেলার ধুমি হায়াতপুরের 'হামিলে কুরআন আদর্শ মাদ্রাসা' প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
প্রতিদিন সকাল ৯টা থেকে এই প্রশিক্ষণ কর্মশালাটি শুরু হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে থাকবেন নাটোর জেলার আলাইপুর আশরাফুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোহাঃ লুৎফর রহমান।

আয়োজকরা জানান, হাফেজ শিক্ষকদের তিলাওয়াতের শুদ্ধতা বৃদ্ধি, শিক্ষকতার মানোন্নয়ন, নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়নের লক্ষ্যে এ ইসলাহী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে এলাকার বিভিন্ন মাদ্রাসার হাফেজ শিক্ষকগণ অংশগ্রহণ করবেন।

আয়োজক বৃন্দ সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর