[email protected] শনিবার, ১১ এপ্রিল ২০২৬
২৭ চৈত্র ১৪৩২

কেন্দ্রীয় কর্মসূচির আলোকে জেলা জামায়াতের লিফলেট বিতরণ

এম. হাসান

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ০৭:৩০

ছবি- আলোকিত গৌড়

সংবিধান সংস্কার দাবিতে ১১ দলের যৌথ কর্মসূচি অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে জেলা জামায়াতের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়।

বৃহস্পতিবার( ০৯ এপ্রিল) বিকালে নিউমার্কেট এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

এইসময় উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র মো: নজরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর মাওলানা আবুজার গিফারী, জেলা নায়েবে আমীর ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, পৌরসভা আমীর হাফেজ গোলাম রাব্বানী সহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য সংবিধান সংস্কার, গণভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার বাস্তবায়ন এবং জ্বালানি সংকট নিরসনের দাবিতে ১১ দলীয় জোট এক যৌথ কর্মসূচি ঘোষণা করেছে। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জনসচেতনতা তৈরি এবং দাবি আদায়ের লক্ষ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে।

কর্মসূচি অনুযায়ী, আগামী ৯ এপ্রিল রাজধানীর শাহবাগে বিকেল ৫টায় লিফলেট বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হবে। এরপর ৯ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী দেশব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি চলবে।

এছাড়া, ১১ এপ্রিল দেশের সকল মহানগরীতে দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। পরবর্তী ধাপে, ১২ এপ্রিল দেশের সকল জেলায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সবশেষে, ১৩ এপ্রিল ঢাকার কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ মিলনায়তনে জাতীয় সেমিনার আয়োজন করা হবে, যেখানে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন।

ঘোষিত এসব কর্মসূচির মাধ্যমে দাবিগুলো বাস্তবায়নে সরকারকে চাপ সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর