[email protected] রবিবার, ৩ মে ২০২৬
২০ বৈশাখ ১৪৩৩

ঈদুল আজহা উপলক্ষে ঢাকা ইলেকট্রনিক্সের মিলনমেলা অনুষ্ঠিত

মোঃ মিজানুর রহমান

প্রকাশিত: ২ মে ২০২৬, ২২:০৬

ছবিঃ আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিপুর কলেজ মোড় এলাকায় ঈদুল আজহা উপলক্ষে ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফার নিয়ে মিলনমেলার আয়োজন করেছে মেসার্স ঢাকা ইলেকট্রনিক্স।

শনিবার (২ এপ্রিল) মহিপুর কলেজ মোড় আশিকুল মিয়া মার্কেটে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মিনিস্টার ব্র্যান্ডের ফ্রিজ ক্রয়ে বিশেষ “হাম্বা জিতুন” অফার ঘোষণা করা হয়। প্রতিষ্ঠানটি জানায়, একটি ফ্রিজ কিনলেই ক্রেতারা আকর্ষণীয় ছাড়ের পাশাপাশি ২৭ পিসের একটি ডিনার সেট ফ্রি পাচ্ছেন।

এছাড়া প্রতিটি ফ্রিজের সঙ্গে থাকছে স্ক্র্যাচ কার্ড, যার মাধ্যমে গরু, ছাগল, ফ্রিজসহ মোট ১০১টি আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন মেসার্স ঢাকা ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী মাইনুল ইসলাম বাচ্চু, মিনিস্টার মাই ওয়ান গ্রুপের রাজশাহী বিভাগের এজিএম মোহাম্মদ ইলিয়ার হোসেন শিপন, একই গ্রুপের এএসএম মোহাম্মদ এজাজ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ এনামুল হক এবং মহিপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. ওমর ফারুক।

অনুষ্ঠানে বক্তারা জানান, ঈদকে সামনে রেখে ক্রেতাদের আনন্দ ও কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর