ঐতিহাসিক ১১ মে কুরআন দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ শহরে আয়োজিত রচনা প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, আইরিন খাতুন আশা নবাবগঞ্জ সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষ থেকে প্রথম স্থান অর্জন করেন। একই কলেজের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী এম হাসিব উদ্দিন দ্বিতীয় এবং নবাবগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির জান্নাতুন নাঈম তৃতীয় স্থান অধিকার করেন।
ফুলকুঁড়ি ইসলামিক একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোঃ সাদিক আহমেদ চতুর্থ এবং একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির এ. এম. ফারহান ইসলাম পঞ্চম স্থান অর্জন করেন। নবাবগঞ্জ সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষের নাজমুননাহার নিশা ষষ্ঠ স্থান লাভ করেন।
চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী মোঃ মোস্তাকিম সপ্তম, নবাবগঞ্জ সরকারি কলেজের অনার্স ৪র্থ বর্ষের তাসফিয়া তাহমিম তুঁহি অষ্টম স্থান অর্জন করেন। নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মোঃ ইশা নবম এবং চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ৩য় সেমিস্টারের মোঃ বনি আমিন দশম স্থান লাভ করেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে ইতিহাসচর্চা, ইসলামী মূল্যবোধ ও লেখালেখির আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: