চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫।
বুধবার (১৩ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত ১১টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তি হলেন মালবাগডাঙ্গা এলাকার মৃত ইসরাইল হকের ছেলে জয়নাল টুলু (৪৫)।
র্যাব জানায়, নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র্যাব সদস্যরা জানতে পারেন, জয়নাল টুলুর বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুত রয়েছে। পরে তার বাড়ির গোয়ালঘরে অভিযান চালিয়ে একটি বস্তার ভেতর থেকে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: