[email protected] বুধবার, ১৩ মে ২০২৬
৩০ বৈশাখ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক 'থ্যালাসেমিয়া দিবস' উপলক্ষে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

এম. হাসান

প্রকাশিত: ১৩ মে ২০২৬, ১৬:৩৯

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে থ্যালাসেমিয়া প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুর ১২টায় শহরের শাহ নেয়ামতুল্লাহ কলেজ অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করা হয়।

“অদৃশ্য ও অনির্ণীত থ্যালাসেমিয়া, জাতির জন্য ক্ষণে বোমা” প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগ ও “স্পর্শ” ফাউন্ডেশন। সহযোগিতায় ছিল এমএনএইচ ব্লাড ডোনেশন ক্লাব, শাহ নেয়ামতুল্লাহ কলেজ, চাঁপাইনবাবগঞ্জ।

সেমিনারে বক্তারা বলেন, থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তরোগ। সময়মতো পরীক্ষা ও সচেতনতার মাধ্যমে এই রোগ প্রতিরোধ সম্ভব। বিশেষ করে বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা করার ওপর গুরুত্বারোপ করেন তারা। এসময় থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং রক্তদানে উদ্বুদ্ধ করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. এম. মুর্শেদ জামান মিঞা, শাহ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ তারিকুল আলম সিদ্দিকসহ চিকিৎসক, শিক্ষক,শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর