[email protected] শুক্রবার, ১৫ মে ২০২৬
১ জ্যৈষ্ঠ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে “বিতর্ক শিখি” কর্মশালার ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

এম. হাসান

প্রকাশিত: ১৫ মে ২০২৬, ১৭:৫২

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের আয়োজনে “বিতর্ক শিখি” শীর্ষক কর্মশালার ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবের নির্বাহী কমিটির সদস্য মো. ইমতিয়াজ হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. হাসান আলী। তিনি প্রতিষ্ঠালগ্ন থেকে ক্লাবের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, চাঁপাইনবাবগঞ্জকে বিতর্ক জগতে এগিয়ে নিতে এবং শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করতে ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব-ইন্সপেক্টর মো. আজিমুল হক, গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফরহাদ আহমেদ সায়িম এবং নবাবগঞ্জ কামিল মাদ্রাসার ইংরেজি বিভাগের শিক্ষক আসাদুজ্জামান টিটু।

কর্মশালায় অংশ নেওয়া নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে নবাবগঞ্জ সরকারি কলেজ ডিবেটিং ক্লাব, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় ডিবেটিং ক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ডিবেটিং ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সম্মাননা প্রদান করা হয়। একইসঙ্গে অতিথিদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন ক্লাবের সভাপতি মো. হাসান আলী।

অতিথিরা চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের সার্বিক উন্নতি কামনা করেন এবং ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস দেন। কর্মশালায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত বছর চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের উদ্যোগে জেলার প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে একটি বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছিল।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর