[email protected] রবিবার, ১৭ মে ২০২৬
২ জ্যৈষ্ঠ ১৪৩৩

মিনিস্টার ফ্রিজ কিনে খাসি জিতলেন চাঁপাইনবাবগঞ্জের টানু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মে ২০২৬, ১৭:৫৩

ভাগ্যবান বিজয়ী মো. টানুকে খাসি প্রদান করছেন মেসার্স ঢাকা ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী মো. মাইনুল ইসলাম বাচ্চু।

চাঁপাইনবাবগঞ্জে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের অনুমোদিত পরিবেশক মেসার্স ঢাকা ইলেকট্রনিক্সের উদ্যোগে আয়োজিত বিশেষ অফারে ফ্রিজ কিনে খাসি জিতেছেন এক ক্রেতা।

শনিবার (১৬ মে) বেলা ১১টায় শহরের মহিপুর কলেজ মোড় এলাকায় আশিকুল মিয়া মার্কেটে অবস্থিত প্রতিষ্ঠানের শোরুমে আনুষ্ঠানিকভাবে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ভাগ্যবান বিজয়ী মো. টানু সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের বাসিন্দা। তিনি শোরুম থেকে একটি মিনিস্টার ফ্রিজ কেনার পর স্ক্র্যাচ কার্ডে খাসি পুরস্কার পান।

এর আগে গত ২ এপ্রিল আসন্ন ঈদুল আজহা উপলক্ষে “মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা ও খাসি জিতুন” শীর্ষক অফারের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে এ প্রচারণা কার্যক্রম শুরু করেন মেসার্স ঢাকা ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী মো. মাইনুল ইসলাম বাচ্চু।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, ক্রেতাদের জন্য আরও আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে। এখনো দুইটি খাসি ও একটি গরুসহ বিভিন্ন উপহার জয়ের সুযোগ রয়েছে। তিনি সবাইকে মিনিস্টার ফ্রিজ কিনে অফারে অংশ নেওয়ার আহ্বান জানান।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, অফারের আওতায় একটি মিনিস্টার ফ্রিজ কিনলেই ক্রেতারা পাচ্ছেন বিশেষ মূল্যছাড়ের পাশাপাশি ২৭ পিসের একটি ডিনার সেট সম্পূর্ণ ফ্রি। এছাড়া প্রতিটি ফ্রিজের সঙ্গে দেওয়া হচ্ছে স্ক্র্যাচ কার্ড, যার মাধ্যমে গরু, ছাগল, ফ্রিজ, এসিসহ মোট ১০১টি আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ থাকছে।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর