[email protected] মঙ্গলবার, ১৯ মে ২০২৬
৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

নাচোলে ১৪ বছরের কিশোর ইব্রাহিম নিখোঁজ, সন্ধানের জন্য আকুল আবেদন জানিয়েছে পরিবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ মে ২০২৬, ১১:৪৪

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মুরগিডাঙ্গা গ্রাম থেকে তোহিদুর রহমানের ছেলে, মো: ইব্রাহিম আলি (১৪) নামের এক কিশোর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার (১৭ মে) সন্ধায় সে তার নিজ বাড়ি থেকে নিখোঁজ রয়েছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

​পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ ইব্রাহিমের আনুমানিক বয়স ১৪ বছর। তার গায়ের রং ফর্সা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল একটি কলার-ওয়ালা গেঞ্জি এবং কালো রঙের প্যান্ট।
​রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় তাকে স্থানীয় মসজিদে মাগরিবের নামাজ আদায় করতে দেখেন গ্রামের মুসল্লীরা। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস না পেয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন তার বাবা-মা ও আত্মীয়-স্বজন।

এ বিষয়ে নাচোল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

কোনো সহৃদয়বান ব্যক্তি যদি এই কিশোরের সন্ধান পেয়ে থাকেন বা তাকে দেখে থাকেন, তবে মানবিক কারণে তার পরিবারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
​যোগাযোগের নম্বর: +880 1733254314

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর