[email protected] বুধবার, ২০ মে ২০২৬
৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জের পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ, ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা

এম. হাসান

প্রকাশিত: ১৯ মে ২০২৬, ২১:৪২

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের বটতলাহাটে গরু-ছাগলপ্রতি ২০০-৩০০ টাকা অতিরিক্ত টোল নেয়ার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় হাট ইজারাদারকে এই জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ।

জানা যায়, বিকেলে কোরবানির পশুর হাটে অভিযান পরিচালনাকালে দেখা যায়, ইজারাদার ক্রেতা ও ক্ষেত্র বিশেষে বিক্রেতার কাছ থেকে সরকার নির্ধারিত হারের চেয়ে গরু ও ছাগলপ্রতি অতিরিক্ত ২০০-৩০০ টাকা টোল আদায় করছিল। এমনকি অনেকের রশিদে টোলের পরিমাণ লেখা হচ্ছে না। ক্রেতার অভিযোগ, প্রদানকৃত রশিদ, সাক্ষ্য প্রমাণ ও দোষ স্বীকারোক্তির ভিত্তিতে হাটের ইজারাদারের প্রতিনিধি আবুল কাশেমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও অভিযানে সরকার নির্ধারিত টোল রেট অনুযায়ী প্রতি গরু ৬০০ টাকা ও ছাগল ৩০০ টাকা নেয়ার জন্য হাট ইজারাদারকে নির্দেশনা দেয়া হয়। আগামীতেও বিভিন্ন পশুর হাটে এমন অভিযান পরিচালনা করা হবে বলে জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর