[email protected] বৃহঃস্পতিবার, ২৮ মে ২০২৬
১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে ১ হাজার দুস্থ মানুষের মাঝে ১০ লাখ টাকা বিতরণ

ফয়সাল আহমেদ

প্রকাশিত: ২৭ মে ২০২৬, ২২:০৯
আপডেট: ২৭ মে ২০২৬ ২২:০৫

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ-৩(সদর) আসনের ১ হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর তহবিল থেকে বরাদ্দকৃত ১০ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি ও ফুলকুড়ি মহিলা মাদ্রাসায় এই নগদ অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর দক্ষিণের আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-৩(সদর) আসনের এমপি মো: নূরুল ইসলাম বুলবুল প্রধানমন্ত্রীর তহবিল থেকে বরাদ্দকৃত এ সহায়তার আওতায় উপকারভোগীদের প্রত্যেককে ১ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে এ ধরনের সহায়তা কার্যক্রম সাময়িক হলেও স্বস্তি এনে দেয়। প্রধানমন্ত্রীর মানবিক উদ্যোগ এবং নূরুল ইসলাম বুলবুল এমপির আন্তরিক প্রচেষ্টায় এ সহায়তা কার্যক্রম বাস্তবায়িত হওয়ায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ঢাকা থেকে ফেরার পথে টাঙ্গাইলে দীর্ঘ যানজটে আটকে পড়ায় নূরুল ইসলাম বুলবুল এমপি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে তিনি মুঠোফোনে উপকারভোগীদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি শুভেচ্ছা ও সহমর্মিতা জানান।

নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের সহকারী জোন পরিচালক ও সাবেক জেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম, সাবেক এমপি লতিফুর রহমান, জেলা আমীর মাও: আবুজার গিফারী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোখলেসুর রহমান এবং পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী।

এসময় নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর