[email protected] শুক্রবার, ২৯ মে ২০২৬
১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে নুরুল ইসলাম বুলবুলের উদ্যোগে ৪ হাজার পরিবারের মাঝে গরুর গোশত বিতরণ

ফয়সাল আহমেদ

প্রকাশিত: ২৯ মে ২০২৬, ১৬:৩৮

ছবি-আলোকিত গৌড়

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ৪ হাজার পরিবারের মাঝে গরুর গোশত বিতরণ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল-এর উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জের শাহ নেয়ামতুল্লাহ কলেজ মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার (২৯ মে) সকাল ৬টা থেকে গরু জবাই আরম্ভ করে বেলা ১২টা থেকে আনুষ্ঠানিকভাবে গোশত বিতরণ শুরু করা হয়।

তুরস্কের একটি এনজিওর আর্থিক সহায়তায় ৪৯টিসহ মোট ৬৫ টি গরু ও ১৪ টি ছাগল কোরবানি দিয়ে এ আয়োজন করা হয়। এতে জেলার অসহায় ও নিম্নআয়ের প্রায় ৪ হাজার পরিবারের মাঝে ২কেজি করে গরুর গোশত বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাওলানা আবু জর গিফারী, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা আমীর হাফেজ গোলাম রব্বানী, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম, পৌরসভার নায়েবে আমীর এ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ, তুরস্কের এনজিও প্রতিনিধি লোকমান হোসেনসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা।

এসময় নুরুল ইসলাম বুলবুল জানান, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তুরস্কের যে প্রতিষ্ঠানটি এই আয়োজনে সহযোগিতা করেছেন তারা যেন আরোও বেশি বেশি নিপীড়িত অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন সেই দোয়া করি।

সুবিধাভোগী এক নারী জানান, আমরা গরীব মানুষ, কুরবানী দিতে পারিনি। এই গোশত পেয়ে আমরা খুব খুশি হয়েছি।

আরেকজন জানান, আমরা চাই প্রতিবছর এরকম আয়োজন হোক, তাহলে আমাদের মতো অসহায়-গরীব মানুষরা কুরবানীর স্বাদ ভালোভাবে নিতে পারবে।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর