[email protected] বৃহঃস্পতিবার, ১১ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের নিয়ে ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহরের উদ্যোগে সীরাত অলিম্পিয়াডের আয়োজন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ জুন ২০২৬, ২০:৪০
আপডেট: ১০ জুন ২০২৬ ২০:০৬

সংগৃহিত ছবি

এসএসসি, দাখিল ও সমমান ২০২৬ সেশনের পরীক্ষার্থীদের জন্য ‘সীরাত অলিম্পিয়াড ২০২৬’ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ, জীবনাদর্শ ও সংগ্রামী জীবন সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে এ ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকরা জানান, পরীক্ষা-পরবর্তী অবসর সময়কে ফলপ্রসূ ও শিক্ষণীয় করে তুলতেই এ আয়োজন। অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীরা রাসুলুল্লাহ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড সম্পর্কে জানার সুযোগ পাবে।

অলিম্পিয়াডে শুধুমাত্র ২০২৬ সেশনের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। অফলাইনে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার পূর্ণমান নির্ধারণ করা হয়েছে ১০০।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, অলিম্পিয়াডের সিলেবাস হিসেবে নির্ধারণ করা হয়েছে ‘রসুলুল্লাহর (সা.) বিপ্লবী জীবন’ বইটি, যার লেখক আবু সলীম মুহাম্মদ আবদুল হাই।

আগামী ১০ জুলাই ২০২৬ (সম্ভাব্য) অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীদের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। নিবন্ধনের শেষ তারিখ ৩০ জুন ২০২৬।

প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। প্রথম পুরস্কার ৫ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৪ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ৩ হাজার টাকা। এছাড়া ৪র্থ থেকে ১০ম স্থান অর্জনকারীদের ক্রেস্ট ও বই প্রদান করা হবে।

রেজিষ্ট্রেশন লিঙ্ক https://forms.gle/M4CQ4LqYDSACW8p28

আয়োজকরা জানিয়েছেন, অলিম্পিয়াডের স্থান ও সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। নিবন্ধনের জন্য নির্ধারিত বিকাশ নম্বরে ফি পাঠিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর