[email protected] মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

নবাবগঞ্জ সরকারি কলেজ হোস্টেলে ছাত্রশিবিরের উদ্যোগে দুইটি পানির ফিল্টার উপহার

ফয়সাল আহমেদ

প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ২০:১৯

ছবি- আলোকিত গৌড়

শিক্ষার্থীদের বিশুদ্ধ পানির চাহিদা পূরণে নবাবগঞ্জ সরকারি কলেজের দুইটি ছাত্র হোস্টেলে পানির ফিল্টার প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা।

সোমবার (১৫ জুন) সকালে কলেজ হোস্টেল প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ফিল্টার দুটি হোস্টেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ইউসুফ আল গালিব, সেক্রেটারি মো. আব্দুর রহমান, নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. হাসিবসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং হোস্টেলের আবাসিক শিক্ষার্থীরা।

এ সময় ছাত্রশিবির নেতারা বলেন, শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও নিরাপদ পানির বিষয়টি বিবেচনায় রেখে সংগঠনের নিজস্ব অর্থায়নে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

হোস্টেলের আবাসিক শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকট ছিল। পানির ফিল্টার স্থাপনের ফলে এখন তারা নিরাপদ ও বিশুদ্ধ পানি পান করতে পারবেন। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করায় তারা ছাত্রশিবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানীয় পানির ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর