চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৮ জুন) বিকালে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার রাতে সদর মডেল থানার বারোঘরিয়া ইউনিয়নের বারোঘরিয়া বাজার এলাকার দৃষ্টিনন্দন মাঠের দক্ষিণ পাশে একটি বটগাছের সামনে ফাঁকা স্থানে অভিযান চালায় ডিবি পুলিশ। এই অভিযানে দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার শেখটোলা এলাকার মৃত কাউসার আলীর ছেলে এস. এম. মহিউদ্দিন (৩৪) এবং সদর উপজেলার হাট রামচন্দ্রপুর পুরানটোলা এলাকার একরামুল হকের ছেলে এনায়েতুল্লাহ ওরফে সিজার (৩৫)।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: