[email protected] শুক্রবার, ১৯ জুন ২০২৬
৫ আষাঢ় ১৪৩৩

পূর্ব শত্রুতার জেরে ভোলাহাটে সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ২০:৪৫

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে আসাদুল হক (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মুশরীভুজা-বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসাদুল হক ওই এলাকার ইয়াসিন আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসাদুল হকের সঙ্গে একই গ্রামের ইলিয়াস আলীর দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের একপর্যায়ে গুরুতর আহত হন আসাদুল হক।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এদিকে সংঘর্ষ চলাকালে অন্তত তিনটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর