চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার (২০ জুন) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।
অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সাদিকুল ইসলাম জানান, সরকারের এডিপি খাতের আওতায় উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা এলাকার প্রশিক্ষিত ৩৫ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সেলাই মেশিন পেয়ে উপকারভোগী নারীরা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, এ সহায়তা তাদের স্বাবলম্বী হতে এবং পরিবারে আয় বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।
এসময় উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সাদেকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর ইয়াকুব আলী, পৌর নায়েবে আমীর ডা. রফিকুল ইসলাম, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোজাম্মেল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: